১। এই প্রতিষ্ঠানে আল্লাহকে রাজী করার উদ্দেশ্যে সকলকে দ্বীনি মেজাজের আচরন করা লাগবে।
২। প্রতিটা ছাত্র-ছাত্রী যেন ঈমান-আকিদা, তাকওয়া-পরহেজগারী ও নবী ওয়ালা মেহনত বুঝতে পারে তা সামনে রেখে ক্লাস নিতে হবে।
৩। বিতর্কিত মাসআলা, মাযহাব, রাজনৈতিক, বর্তমান প্রেক্ষাপট, উম্মতের শেকায়েত, নিজের বড়াই, জঙ্গীমূলক, সন্ত্রাসবাদমূলক, অশ্লিল আলোচনা বা এর মনোভাব সম্পূর্ণ নিষেধ।
৪। প্রতিষ্ঠানের অভ্যন্তরে রাজনৈতিক ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা সম্পূর্ণরুপে নিষেধ। কোন যাত্র/ছাত্রী অথবা তার অভিবাবক যদি সেচ্ছায় এ প্রসঙ্গে কথা ভুলে তাহলে সরাসরি নিষেধ করতে হবে।
৫। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত এক উদ্দীপনা, হাস্যজ্জ্বল ভাবমূর্তি ধরে রাখতে হবে।
৬। প্রতিটি ক্লাস ভিডিও কলে (পুরুষের জন্য) রেকর্ড হবে। রেকর্ড ফাইল শুনে শিক্ষকদের পড়াশোনার মান যাচাই করা হবে। প্রতি মাসে একবার ভিডিও কলের মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ এবং জানাজার নামাজ এর ট্রেনিং দিতে হবে।
৭। ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার উন্নতি যাচাই এর জন্য প্রতি তিনমাস পরপর টেস্ট পরীক্ষা নেয়া হবে। ছাত্র-ছাত্রীদের টেস্ট রেজাল্ট এর উপর শিক্ষকদের পড়ানোর যাছাই করা হবে।
৮। প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষক অবৈধভাবে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে ব্যক্তিগতভাবে গড়ানোর প্রচেষ্ঠা করে কিংবা প্রমান হয় তবে তার বিরুদ্ধে আইনানুগত বাবস্থা দেয়া হবে।
৯। বিডি টিচিং কোরআন প্রতিষ্ঠানের স্টুডেন্ট এর মাধ্যমে যদি কোন নতুন স্টুডেন্ট এর ব্যবস্থা হয় তাহলে এটা প্রতিষ্ঠানের গণ্য হইবে, পার্সোনাল ভাবে পড়াতে পারবে না
১০। প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী পাঠ্যপুস্তককে বিনা অনুমতিতে কোন শিক্ষক নিজের ব্যাক্তিগভ মোবাইল ফোন কিংবা অন্যত্র নিয়ে যেতে পারবে না। যদি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পাঠ্যপুস্তক দিযে কোন শিক্ষক বিনা অনুমতিতে অন্যত্র ব্যাক্তিগতভাবে ছাত্র-ছাত্রী পড়ায় সে ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
১১। প্রতিষ্ঠানের কোন শিক্ষক যদি কোন ছাত্র-ছাত্রী/ অভিবাবকের সাথে ব্যাক্তিগতভাবে যোগাযোগ করে কিংবা ছাত্র- ছাত্রীদের/অভিভাবকের কাছ থেকে অর্থ গ্রহন করে তবে শিক্ষকের ঐ পরিমান অর্থ জরিমানা বাবদ বেতন থেকে কর্তন করা হবে। কোন গার্ডিয়ানকে পার্সোনাল নাম্বার দেয়া যাবে না।
১২। কোন কারনবসত যদি প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে চায়, সেক্ষেত্রে একমাস পূর্বে প্রতিষ্ঠান কে অবগত করতে হবে।
১। ক্লাসে বসে জরুরী কল ছাড়া ফোন হাতে নেওয়া যাবে না ।
২। প্রতিটি ক্লাসের নির্দিষ্ট সময়ের কমপক্ষে ৫ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে। ক্লাস শুরু হওয়ার পূর্বে শিক্ষক উপস্থিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে।
৩। প্রতিটি ক্লাস শুরুর ২/৩ মিনিট আগে প্রিন্সিপালকে মেসেজ (Salam) পাঠাতে হবে।
৪। নির্দিষ্ট সময়ে ছাত্র/ছাত্রীকে কল দিতে হবে। ছাত্র/ছাত্রী উপস্থিত না থাকলে সাথে সাথে প্রিন্সিপালকে কল করে জানাতে হবে।
৫। ছাত্র/ছাত্রী কল রিসিভ করলে সাথে সাথে (Start/Student Name) লিখে প্রিন্সিপালকে মেসেজ করতে হবে।
৬। ক্লাস শুরুর সাথে সাথে কল রেকর্ড এ ক্লিক করতে হবে। পুরা ক্লাস কল রেকর্ড থাকতে হবে।
৭। ক্লাস সমাপ্ত হওয়ার পর প্রিন্সিপালকে (Finish/Student Name) শিখে মেসেজ করতে হবে।
৮। ছাত্র/ছাত্রী কোথায় ও কতটুকু পড়লো তা প্রিন্সিপাল আইডিতে আপডেট সম্পূর্নভাবে উল্লেখ করতে হবে।
৯। প্রতিটি ক্লাসের জন্য ৪০ মিনিট ধার্য্য করা হয়েছে। ৪০ মিনিট এর কম যেনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোন স্টুডেন্ট ৪০ মিনিটের কম পড়ে সেক্ষেত্রে প্রিন্সিপাল আইডিতে উল্লেখ করতে হবে। অথবা প্রিন্সিপাল হজুরকে সরাসরি জানাতে হবে কেন সে কম পড়লো।
১০। ক্লাস চলাকালীন সময়ে ব্যবহৃত মোবাইল সাইলেন্ট করে রাখতে হবে। ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার , ইমু ইত্যাদি চালানো যাবে না।
১১। ক্লাস এর বাইরে ব্যবহৃত কম্পিউটার শাট ডাউন করতে হবে। অপ্রযোজনে ব্যবহার করা নিষেধ। প্রত্যেক শিক্ষকের ব্যবহৃত কম্পিউটার নিজ দায়িয়ে পরিষ্কার করতে হবে।
১২। ব্যাক্তিগত স্বার্থ উদ্ধারের লক্ষ্যে ছাত্র -ছাত্রীদের সাথে শিক্ষকের পার্সোনাল বিষয়ে গভীর আলোচনা করা নিষেধ।
১৩। বিডি টিচিং কোরআন প্রতিষ্ঠান সম্পর্কে প্রত্যেক শিক্ষকের পূর্ণ জ্ঞান থাকতে হবে।
১৪। সকল শিক্ষকের কথার ধরন, পড়ানোর তরতীব এক হতে হবে। কারিয়ানা সূর না তুলে স্বাভাবিক (হদর) এর সুরে পড়াতে হবে, যাতে একজন শিক্ষকের অনুপস্থিতিতে অন্য শিক্ষকর নিকট একজন ছাত্র-ছাত্রী সহজেই মানিয়ে নিতে পারে।
১৫। সকল শিক্ষকের যোগ্যতা একই রকম এ ব্যাপারে ছাত্র- ছাত্রীকে অভয় দিতে হবে।
১৬। ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে কোন মেসেজ আসলে তা প্রিন্সিপালকে জানাতে হবে। এবং এ ব্যাপারে ছাত্র- ছাত্রীকে অবগত করতে হবে যে শিক্ষকের স্কাইপ আইডি শুধুমাত্র ক্লাস এর সমযে খোলা হয় এজন্যে প্রিন্সিপালকে জানালে ভালো হয়।
১৭। কোন কারনবশতঃ শিক্ষক ক্লাসে অনুপস্থিত হবার আশংকা করে তবে প্রিন্সিপালকে ক্লাস শুরুর ২ ঘন্টা পূর্বে জানাতে হবে।
১৮। বিনা নোটিশে শিক্ষক যদি কোন ক্লাসে অনুপস্থিত থাকে তবে জরিমানা ধার্য্য করা হবে।
১৯। প্রতিটি ক্লাসের ডেইলি ক্লাস আপডেট পূর্ণরুপে প্রিন্সিপান আইডিতে উল্লেখ করতে হবে। আংশিক এন্ট্রি করলে গণ্য করা হবে না।
২০। কোন ক্লাস গ্রহনে শিক্ষক ৬ মিনিট বিলম্বে ক্লাস শুরু করলে প্রতি ৩ টি বিলম্ব ক্লাসের জন্য ১ টি ক্লাসের সমপরিমাণ অর্থ কর্তন করা হবে।
২১। ক্লাসে কোন শিক্ষক উচ্চস্বরে বকাঝকা/রাগ করা যাবে না। আব্বু-আম্মু বলে সম্ভোধন করতে হবে।
২২। ক্লাসের সমযে স্টুডেন্ট উপস্থিত না হলে প্রিন্সিপাল হজুরকে মেসেজ দিয়ে সরাসরি কল করতে অবহিত করতে হবে।
২৩। প্রিন্সিপালের অনুমতি ছাড়া নিজের ক্লাসকে অন্য শিক্ষক দ্বারা করানো নিষেধ।
২৪। শিক্ষকের কোন অবহেলা ও খারাপ আচার ব্যবহারের কারণে কোন স্টুডেন্ট চলে গেলে এর জন্য উক্ত শিক্ষককে জবাবদিহি করতে হবে।
২৫। প্রতিষ্ঠান ছুটি হলে খোলার তারিখে সকল শিক্ষক মহোদয়গন উপস্থিত থাকতে হবে। যদি কোন শিক্ষক অনুপস্থিত থাকে তাহলে দুটির দিনগুলোর হাদিয়া কর্তন করা হবে।
২৬। ক্লাস চলাকালীন গার্ডিয়ানের অনুমতি ছাড়া কোন স্টুডেন্টকে ছুটি দেয়া যাবে না।
২৭। প্রতিষ্ঠানের মান কে বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক মাসের ১০ তারিখে রাত ১০ টায় শিক্ষক মিটিং হবে। মিটিংয়ে প্রত্যেক শিক্ষক এর উপস্থিতি বাধ্যতামূলক।
২৮। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে যদি ক্লাস সময় পরিবর্তন ছুটি সহ যেকোন দরখাস্ত থাকে, এ ব্যাপারে ছাত্র-ছাত্রীদেরকে কোন সিদ্ধান্ত না দেওয়া। বরং প্রিন্সিপালকে অবগত করতে হবে।
২৯। কোন টিচার প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে না চললে প্রতিষ্ঠান তার জন্য যেকোন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে।